জুনেই ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট :

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুনের মধ্যেই ঢাকা-ভাঙ্গা রেল  চালু হবে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শিবচরের পদ্মা স্টেশন থেকে রেলট্রাক কারে চড়ে পদ্মা রেল সেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ পরিদর্শনের পর এ কথা বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। ভাঙা পর্যন্ত রেললাইন আগেই ছিল। তার সঙ্গে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘কাজ দিনরাত চলমান আছে। কনকনে শীতেও কাজ চলছে। দেশপ্রেম থেকে এখানকার সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।’

মাদারীপুরের শিবচরের পদ্মা স্টেশন থেকে মঙ্গলবার দুপুরে মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেলট্রাক কারে চড়ে পদ্মা রেলসেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ পরিদর্শনে যান। এ সময় পদ্মা সেতু রেল প্রকল্পের ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদ প্রমুখ।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *