নিয়ামুর রশিদ শিহাব :
বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার প্রযুক্তি বিভাগের ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ শাকিল আল মাসুম চীফ ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার সকাল ১০টায় তার কক্ষে কম্পিউটার প্রযুক্তি বিভাগের শিক্ষক, কর্মচারী এবং ২য়,৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীরা তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় শিক্ষক শাওন ইসলাম লিজা,মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের পক্ষ থেকে নিয়ামুর রশিদ শিহাব, সাকিবুল ইসলাম রনি, মোঃ ইসরাফিল স¤্রাট, প্রান্ত হালদার, সানাউল্লাহ, তাওহিদ, সিজান, সাকিব, অপি বিশ্বাস প্রমুখ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানায়। উল্লেখ্য, প্রকৌশলী মোঃ শাকিল আল মাসুম কম্পিউটার বিভাগের প্রথম শিফটের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন

Leave a Reply