হাড় কাঁপানো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

আবহাওয়া ডেস্ক :
পঞ্চগড়ে হাড় কাঁপানো শীতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গত বছর শনিবার সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর তথ্য সূত্রে জানা যায়, রাত ১২টার পর থেকে শুরু হয়েছে নতুন বছর ২০২৩। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়। এ কারণে সড়কে বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। শীতের তীব্রতার কারণে গ্রামে শহরের হাটবাজারগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।

এ দিকে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নানান শীতজনিত রোগ। জ্বর, সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। চিকিৎসকরা বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে। আর শিশু ও বয়োজ্যেষ্ঠরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা মিলবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *