জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। অতীতের কোনো সরকার শিক্ষার জন্য তেমন কিছুই করেনি।’ আজ শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে নতুন বছরের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। অতীতের কোনো সরকার শিক্ষার জন্য তেমন কিছুই করেনি। আওয়ামী লীগ সরকার দেশ গড়ার জন্য শিক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও শিক্ষার্থীদের নতুন বই ছাপানোকে গুরুত্ব দিয়েছে সরকার।’

সরকারপ্রধান বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশের যোগ্য করে গড়ে তোলা হচ্ছে নতুন প্রজন্মকে৷’

এর আগে সকালে প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীসহ ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ১ জানুয়ারি বই উৎসব করবে সরকার। আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে এর আগে জেলা-উপজেলায় সংশ্লিষ্টদের জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিভিন্ন জেলায় মন্ত্রী, এমপিরা এ উৎসব করবেন।

কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে। আর মাধ্যমিকের বই উৎসব হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এরই মধ্যে সরকারের দেওয়া বিনামূল্যে এসব বই বিতরণের সব প্রস্তুতি শেষ হয়েছে। স্কুলে স্কুলে পৌঁছে গেছে বিভিন্ন শ্রেণির নতুন পাঠ্যবই।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *