মরিয়ম আফিজাকে যেভাবে তৈরি করা হয়

ডেস্ক রিপোর্ট :

মেট্টোরেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন মেট্রোরেলের প্রথম যাত্রী। আর এদিন ট্রেনটি চালাবেন একজন নারী চালক যার নাম মরিয়ম আফিজা।

মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পাওয়া মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি উদ্বোধনী দিনেই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। এছাড়া এমআরটি লাইন-৬ এর এ যাত্রায় আরও ৫ জন নারী চালক সংযুক্ত আছেন বলেও জানান তিনি।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২ নভেম্বর ডিএমটিসিএল এ নিয়োগ পাওয়া এই নারী চালক দক্ষ চালক হিসাবে নিজেকে তৈরি করার জন্য প্রশিক্ষণ নিয়েছেন টানা এক বছর। এছাড়া চট্টগ্রামের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন। পরে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। মরিয়ম আফিজা বর্তমানে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের বিপরীতে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি কাওয়াসাকি কোম্পানি বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা এবং কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *