ওমিক্রনের নতুন সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা

ডেস্ক রিপোর্ট :

ওমিক্রনের নতুন উপধরন (বিএফ.৭) সংক্রমণরোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। প্রতিবেশি দেশ ভারতে ওমিক্রনের উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। এ কারণে বাংলাদেশেও তৈরি হচ্ছে আশঙ্কা। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর গত রোববার দেশের সকল স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে।

সিভিল সার্জন জানান, সোনা মসজিদ স্থলবন্দরের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমের সদস্যরা রুটিনমাফিক কাজ চলমান রেখেছে। তবে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক জাফর ইকবাল জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলেও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী আসা-যাওয়া এখনও বন্ধ আছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান জাফর ইকবাল।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *