দাম কমছে সয়াবিন তেলের

ডেস্ক রিপোর্ট :

খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমছে। প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। আগের দাম ছিল ১৯২ টাকা। ১৮ ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে।

গত মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয় সরকার। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিলিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা করা হয়েছে।

এছাড়া নতুন নির্ধারিত দাম অনুযায়ী খোলা পাম সুপার তেল লিটার প্রতি চার টাকা কমে ১২১ টাকা থেকে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *