টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে সিরিজ জয়ের স্বস্তি নিয়ে ভারতের বিপক্ষে সাদা পোশাকের লড়াই শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার টেস্টের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে প্রথমবার সুযোগ পেলেন জাকির হাসান। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ভারত ‘এ’ দলের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে ১৭৩ রানের ইনিংস খেলেন জাকির। এ ছাড়াও ফিরেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

চোটের কারণে ওয়ানডে সিারজে খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল প্রথম টেস্টেও নেই। সেই সঙ্গে প্রথম টেস্টের দলে নেই মুস্তাফিজুর রহমান।

আগামী ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। ম্যাচটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে গড়াবে মিরপুর শেরেবাংলায়। সেটি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।

বাংলাদেশ টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *