জাল অক্ষত রেখে প্রথমার্ধ শেষ করেছে মরোক্কো

স্পোর্টস ডেস্ক :

পরিসংখ্যানের বিচারে পরিষ্কার ফেভারিট স্পেন। সেই সঙ্গে ফর্মের তুঙ্গে স্প্যানিশরা। কিন্তু কাতার বিশ্বকাপ শুরু থেকে দেখেছে নানা অঘটন। তাই মরোক্কোও যে ছেড়ে দেওয়ার মতো নয়, সেটা বোঝাই যাচ্ছিল। স্পেনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তেমন ফুটবলই উপহার দিয়েছে মরোক্কো। জাল অক্ষত রেখে প্রথমার্ধ শেষ করেছে মরোক্কো।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে আজ মঙ্গলবার মুখোমুখি হয়েছে স্পেন ও মরোক্কো। এডুকেশনাল সিটি স্টেডিয়ামে ম্যাচটির প্রথমার্ধে গোল শূন্য স্পেন ও মরোক্কো।

এদিন ম্যাচের শুরু থেকে দুদল রক্ষণ নির্ভর খেলা উপহার দেয়। খেলায় খুব একটা আক্রমণ ধরা পড়েনি। প্রথমার্ধের বেশিরভাগ সময় লড়াই হয়েছে মাঝমাঠ কেন্দ্রিক।

প্রথমার্ধে যদিও বল দখলে এগিয়ে ছিল স্পেন। ৭১ ভাগ সময় বল নিজেদের পায়ে রাখে স্পেন। এই সময়ে আক্রমণ করে মাত্র একবার। যেটিও অনটার্গেটে যায়নি। বিপরীতে ২৯ ভাগ সময় বল দখলে রেখে মরোক্কো আক্রমণে যায় তিনবার। যার মধ্যে একটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো।

মরোক্কো আক্রমণ করে ম্যাচের ১২তম মিনিটে। প্রতিপক্ষের ডি-বক্সের সামান্য সামনে থেকে ফ্রি কিক পায় মরোক্কো। কিক নেন আশরাফ হাকিমি। কিন্তু তার নেওয়া কিক ওপর দিয়ে চলে যায়। ৩৩ মিনিটে আরেকটি সুযোগ মিস হয় মরোক্কোর। মাজরাউই বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট সরাসরি স্পেনের গোলরক্ষক ইউনাই সিমনের কাছে চলে যায়।

বিরতির আগে বাকি সময় চেষ্টা করেও গোলের দেখা পায়নি দুদল। শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়েও স্কোরবোর্ডে নাম লেখাতে পারেনি স্পেন ও মরোক্কো।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *