কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দক্ষিণ কোরিয়া বেশ সতর্ক

স্পোর্টস ডেস্ক :
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দক্ষিণ কোরিয়া বেশ সতর্ক। দলটির পর্তুগিজ কোচ পাওলো বেন্তো সংবাদ সম্মেলনে এসে সতর্কবার্তা দিয়েছেন, ‘যদি আমরা কোনও টুর্নামেন্টে ব্রাজিলকে খেলতে দেখি তাহলে বলবো তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এক ম্যাচকে তো টুর্নামেন্ট বলা যাবে না। আমাদের সামনে একটি সুযোগ। সেটাকে শ্রদ্ধা রেখেই খেলতে হবে।’

শিষ্যদের ব্রাজিল ম্যাচের আগে অনুপ্রেরণা দিয়েছেন তিনি। আবার কৌশলে জানিয়ে রেখেছেন যা তিনি চান, ‘আমি বিশ্বাস করি খেলোয়াড়দের আরও অনুপ্রেরণা প্রয়োজন। অন্তত এই পর্যায়ে এসে। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে দল। প্রমাণি করেছে তারা আগের চেয়ে অনেক উজ্জীবিত। আমি তাদের কাছ থেকে বেশি করে অনুপ্রেরণা নিতে পারি।  এরপর তারা আমার কাছ থেকে নেবে।’

সেই স্মৃতি ভুলে যেতে চাইছেন বেন্তে, ‘আমরা সেই ম্যাচটার তুলনা করতে চাইছি না। কেননা এটা হলো অফিশিয়াল ম্যাচ। জুনে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আশা করছি কালকে অন্তত জুনের মতো সীমাবদ্ধতা থাকবে না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

ব্রাজিলকে নিজেদের বক্সে জায়গা না দেওয়ার ঘোষণা তার, ‘আমরা বক্সে প্রতিপক্ষকে জায়গা দেবো না। ওরা চাইবে আমাদের বক্সে এসে খেলতে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ভালো খেলার।’

ব্রাজিলের বড় তারকা নেইমার জুনিয়রের প্রসঙ্গ এলে বেন্তে বাস্তববাদী  হওয়ার চেষ্টা করেছেন। নেইমারের প্রতি সম্মান রেখেই বলেছেন, ‘আমরা নেইমারের বিপক্ষে খেলতে চাই। এটা বললে ভণ্ডামি হবে। সত্যিকার অর্থে আমি সব সময় পছন্দ করি মাঠে সেরা খেলোয়াড়টি থাকুক। আমরা চাই না কোনও ভালো খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে থাকুক। তবে আমরা ঠিক করবো কী কৌশলে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে হবে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *