কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চারদিকে। গতকাল সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের সঙ্গে মুশফিক-তামিদের ইতিহাস, সাফ অনুর্ধ্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশীপে দুর্দান্ত জয়। আর এবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জয়। সবমিলিয়ে ক্রীড়াঙ্গনে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট মানেই যেন বাংলাদেশের শ্রেষ্ঠত্ব। তাই আরও একবার প্রমাণ করল লাল-সবুজের জার্সিধারীরা। আজ মঙ্গলবার (২১ মার্চ) পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।

টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর মতো আজও শুরু খানিকটা কঠিন ছিল বাংলাদেশের জন্য। খেলার এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল প্রতিপক্ষ চাইনিজ তাইপের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেয়নি বাংলাদেশ। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে ২০-১৪ পয়েন্টে।

এরপর দ্বিতীয়ার্ধে শুরুতেই লোনা আদায় করে বাংলাদেশ। ম্যাচের আট মিনিট বাকি থাকতে বাংলাদেশ আরেকটি লোনা আদায় করে। দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। ম্যাচের সময় যত যেতে থাকে চাইনিজ তাইপে পয়েন্টে আরও পেছনে পড়তে থাকে। শেষ পর্যন্ত চাপ ধরে রেখে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসল লাল-সবুজ জার্সিধারীরা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *