হোয়াইটওয়াশ দূরে থাক ম্যাচ জিতব এমনটাও ভাবিনি

স্পোর্টস ডেস্ক :

অতীতে কখনও ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি ম্যাচই জেতেনি বাংলাদেশ। সেখানে এবার বিশ্বচ্যাম্পিয়নদের ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে সাকিব আল হাসানের দল।

যাদের হারানোই ছিল স্বপ্ন, সেই ইংল্যান্ডের বিপক্ষে এমন জয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য। ইংল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। সবার মতো এমন ভাবনা ছিল না অধিনায়ক সাকিব আল হাসানের।

ইংলিশদের বাংলাওয়াশের লজ্জা দেওয়ার পর সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘সিরিজ আমাদের হবে। সব ম্যাচ আমরাই জিতব, অতদূর ভাবিনি। সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখতে। বোলিংয়ে, ফিল্ডিংয়ে আমাদের তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ হয়েছে। টি-টোয়েন্টিতে যেখানে ২-৪-১০-১৫-২০ রান ডিফারেন্স মেক করে, ওই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি।’

বর্তমান টি-টোয়েন্টি দল নিয়ে সাকিব বলেন, ‘এখানে যারা খেলছে, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করেছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে।’

বিপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানে যারা খেলছে, বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু বিপিএলের পর খুব বেশি গ্যাপ যায়নি, তাই সেটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *