রিকশা চালাচ্ছেন তাসকিন?

স্পোর্টস ডেস্ক :

রাজধানীতে সুসজ্জিত একটি রিকশা চালাচ্ছেন ক্রিকেটার তাসকিন। তাঁর রিকশার যাত্রী আরও দুজন বিখ্যাত ক্রিকেটার। কিন্তু তারা কারা? দুই ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার ও আদিল রশিদ। প্রথম দেখায় যে কারো অবাক হওয়ারই কথা। এমন দৃশ্যের দেখা মিলল ব্রিটিশ হাইকমিশনে।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। উক্ত আয়োজনে যোগ দিতে বাটলার-মুশফিকরা হাজির হয়েছিল ব্রিটিশ হাইকমিশনে।

যেখানে বাংলাদেশ দলের পক্ষে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তৌহিদ হৃদয় ও হাসান মাহমুদ। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইংল্যান্ড দলের হয়ে উপস্থিত ছিলেন জস বাটলার, আদিল রশিদ, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্যাম কারান, মঈন আলীর মতো ক্রিকেটাররা।

এইসময় রিকশাচালকের ভূমিকায় দেখা যায় ক্রিকেটার তাসকিন আহমেদকে। পেছনে যাত্রী হিসেবে ছিলেন দুই ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার ও আদিল রশিদ। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাসকিন জানান, ‘আর্চার ও রশিদদের সঙ্গে একটু দুষ্টুমি।’

আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এরপর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুদল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটিও হবে দুপুর ১২টায়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *