কপাল পুড়ছে নেইমারের

স্পোর্টস ডেস্ক :

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর। মাঠে বাজে পারফম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের মনোমালিন্যের বিষয়গুলো উঠে এসেছে বারবার। এবার সেই তালিকায় যোগ হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চোট ভালোভাবেই ভোগাচ্ছে ফরাসি ক্লাব পিএসজিকে। মার্শেইয়ের কাছে হারের পর এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও ৩-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে গুরুত্বর্পূর্ণ ম্যাচ। এর আগে মাঠের বাইরের নানা ইস্যুতে অস্বস্তি পিএসজি শিবিরে।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কমের প্রতিবেদন অনুসারে, মোনাকোর বিপক্ষে ম্যাচে সতীর্থদের পারফরম্যান্সে নাখোশ নেইমার। ঠিক জায়গায় সঠিক মতো বল না পাওয়ায় সতীর্থ ভিতিনহা ও একিতিকের ওপর চটেছেন নেইমার। ম্যাচ শেষে তর্কে জড়ান স্পোটিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গেও।

ফরাসি সংবাদমাধ্যম লে কিপের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের নিবেদন ও আগ্রাসী মনোভাব নিয়ে অভিযোগ তোলেন নেইমার। তার এই অভিযোগ মোটেও পছন্দ হয়নি খেলোয়াড়দের। সেই সময় নেইমার-মারকুইনহোস স্পোর্টিং ডিরেক্টর কাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

ক্লাবকর্তাদের সঙ্গে যে নেইমারের সম্পর্কটা ভালো নেই তা কমবেশি সবারই জানা। রেকর্ড দামে দলে ভেড়ালেও প্রত্যাশা পূরণে ব্যর্থ নেইমার। আর তাই এবার নেইমারকে বিদায় করে দেওয়ার ভাবনায় পিএসজি। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে তাকে বিক্রি করে দিতে চায় ফরাসি জায়ান্টরা। এমন তথ্য উঠে এসেছে গোল ডট কমের প্রতিবেদনে।

এটিভি


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *