ওমরাহ করতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

২৪ ঘণ্টা আগেই দুর্দান্ত জয়ে খুলনার বিদায় নিশ্চিত করলেন। অলরাউন্ড পারফরম্যান্সে হলেন ম্যাচসেরা। এরপর রাতেই ওমরাহ পালনের জন্য  গেলেন সৌদি আরব। কীভাবে এতকিছু সামলান সাকিব? স্বাভাবিকভাবেই ভক্তদের মনে এমন প্রশ্ন আসতেই পারে। তার উত্তর হয়তো সাকিবই ভালো দিতে পারবেন।

ফরচুন বরিশালের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই বাকি দুই ম্যাচ এখন কেবলই আনুষ্ঠানিকতা। আর পরবর্তী ম্যাচগুলোর আগে কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে বরিশাল দল। যে সুযোগ কাজে লাগাতে ভুল করলেন না সাকিব। নিলেন ওমরাহ পালনের সিদ্ধান্ত। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতেই ওমরাহ পালন করতে গেলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে।

দেশি-বিদেশি ক্রিকেটারদের লজিস্টিকস সার্পোট দেয়া ওয়াসিম খান সাকিবের সৌদি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ’শুক্রবার রাতেই সৌদির উদ্দেশ্যে রওনা হন সাকিব।’

ওমরাহ শেষে ৬ তারিখে সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেই হিসেবে ৭ তারিখ কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা রয়েছে বরিশাল অধিনায়কের।

উল্লেখ্য, বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের বরিশাল। আর ব্যাট হাতে ৩৪৭ আর বল হাতে ৬ উইকেট নিয়ে দলের জয়ে ভালোভাবেই অবদান রাখছেন সাকিব।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *