চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন পার করল বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক :

ঘুরে দাঁড়িয়ে ভালো করেন বাংলাদেশের দুই ওপেনার। শান্ত-জাকিরের ওপেনিং জুটি থেকে আসে ১২৪ রান। তৈরি হয় টিকে থাকার স্বপ্ন। তবে মিডলঅর্ডারের ব্যর্থতায় সে স্বপ্ন কিছুটা মলিন হয়েছে। সাকিব-মিরাজে ভর করে কোনোরকম চতুর্থ দিন পার করেছে বাংলাদেশ। জয়ের জন্য দরকার ২৪১ রান। হাতে রয়েছে ৪ উইকেট।

আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়। প্রথম ইনিংসের ব্যর্থতা থেকে বেরিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করে বাংলাদেশ। দলীয় ১২৪ রানে উমেশের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত (৬৭)। তাতে ভাঙে ওপেনিং জুটি।

এরপরে ইয়াসির এসে বেশিসময় উইকেটে টিকতে পারেননি। ফিরেছেন মাত্র পাঁচ রানেই। অক্ষরের বলে লাইন না বুঝে ব্যাট চালান তিনি। তাতে পরিষ্কার বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাঁকে। লিটন এসে জাকিরের সঙ্গে ৪২ রানের জুটি গড়লেও বেশিদূর আগাতে পারেননি তিনিও। ৫৯ বলে ১৯ রান করে কুলদীপের বলে উমেশের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন।

এ দিন ওপেনিংয়ে নামা জাকির সেঞ্চুরি করে পরের বলেই আউট হন। অবশ্য জাকিরের রানে চট্টগ্রাম টেস্টে টিকে থাকার স্বপ্ন দেখছিল সাকিবের দল। তবে অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে জাকিরের আউটে সে আশা ক্ষীণ হতে থাকে। ২২৪ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় শতরান করেন জাকির।

জাকিরের পরে মুশফিক আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের ২৩৪ রানে অক্ষর প্যাটেলের বলে অনেকটা ইয়াসিরের মতোই বোল্ড হন মুশফিক। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও ব্যর্থ হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক পন্থের কাছে। তাতে চতুর্থ দিনেই যবনিকাপাতের ইঙ্গিত দেয় বাংলাদেশ।

তবে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সতর্ক হয়ে দিন পার করেন মেহেদী হাসন মিরাজ। দুজনে ৮৪ বলে ৩৪ রান করে অপরাজিত রয়েছেন। ৬৯ বলে ৪০ রান করে সাকিব ও ৪০ বলে ৯ রান করে মিরাজ দিন শেষ করেন।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারত ১০ উইকেটে ৪০৪ রান করে। জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রান করে। তাতে ২৫৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে সাকিবের দল।

তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে লোকেশ রাহুলের দল। দুই সেঞ্চুরিতে তাঁরা করে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান। তাতে মোট লিড দাঁড়ায় ৫১২ রানের। এ দিন ১৫২ বলে ১১০ রান করে ভারতীয় ওপেনার শুবমান গিল আউট হয়েছিলেন। তবে ১৩০ বল থেকে অপরাজিত ১০২ রান করেন চেতেশ্বর পূজারা। এরপর ডিক্লেয়ার করে ভারতের ইনিংস।

৫১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে জমা করতে পারে ৪২ রান। চতুর্থ দিনে ভালো শুরু করলেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে জুটি গড়ে দিন শেষ করেন সাকিব-মিরাজ।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *