দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রাম টেস্টে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। আর শেষেও। তবে মাঝের দুটি জুটিতে ভর করে দিনশেষে এসেছে ২৭৪ রান। না হলে আজকেই ফলটা অন্যরকম হতে পারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, দুটি পেয়েছেন মিরাজ। আর ভারতের পক্ষে ৮২ রান করে শ্রেয়াস আয়ার রয়েছেন অপরাজিত।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছিল। এ দিন টস জিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ব্যাটে নেমে ১৩ ওভারে ৪১ রান করে ভালো করার তাগিদ দিয়েছিলেন দুই ওপেনার শুবমান গিল ও লোকেশ রাহুল। তবে ১৩.২ ওভারে শুবমানকে আউট করে সে যাত্রা ভঙ্গ করেন তাইজুল ইসলাম।

প্রথমদিকে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। পরে জুটি গড়ে দ্রুত রান তুলছিলেন পুজারা-রিশাব। সে যাত্রা থামিয়েছিলেন মিরাজ। কিছুটা ধীর গতিতে উঠতে থাকে রান। তখন জুটি গড়েছিলেন পুজারা-শ্রেয়াস। সেঞ্চুরির দিকে ছুটে চলা পুজারাকে থামিয়েছিলেন তাইজুল। তবে অপরাজিত রয়েছেন ১৬৯ বলে ৮২ রান করা শ্রেয়াস আয়ার। ৮২ রান করতে তিনি হাকিয়েছেন ১০টি বাউন্ডারি।

এ দিন ১৩.২ ওভারে হাঁটু গেড়ে তাইজুলের বলে সুইপ করতে গিয়েছিলেন ওপেনার শুবমান গিল। তবে ব্যাটে ঠিকমতো নিতে না পারায় সেটি উইকেটের পিছনে ইয়াসির আলির হাতে ধরে পড়েছিল। আউট হওয়ার আগে ৪০ বলে তিন বাউন্ডারিতে ২০ রান করেছিলেন গিল। ৪ রান পরেই কাটা পড়েছিলেন আরেক ওপেনার লোকেশ রাহুলও।

৫৪ বলে ২২ রান করা ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল খালেদ আহমেদের বলে আউট হয়েছিলেন। বাংলাদেশি পেসারের বল প্রথমে ব্যাটে লেগে উইকেটে গিয়ে আঘাত করেছিল। তাতে ৪৫ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিল ভারতীয় দুই ওপেনারের ইনিংস।

পরে ব্যাটে নেমে ১৯.৩ ওভারে মাত্র ১ রান করেই তাইজুলের বলে লেগ বিফোর উইকেট (এলবিডব্লিউ) হয়ে ফিরেছিলেন বিরাট কোহলি। আউট হয়ে বিশ্বাস করতে পারছিলেন না কোহলি। নিয়েছিলেন রিভিউ। তবে সে যাত্রায়ও রক্ষা হয়নি তাঁর। শেষ পর্যন্ত সাজঘরে ফিরতে হয়েছিল ভারতীয় এ রান মেশিনকে।

চাপে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করেছিলেন চেতেশ্বর পুজারা ও রিশাব পান্ত। দুজনে মিলে গড়েছিলেন ৬৪ রানের জুটি। খুব দ্রুত রান আসছিল এই জুটি থেকে। তবে ৩১.৪ ওভারে মিরাজের বলে আউট হয়েছিলেন পান্ত। রক্ষণাত্মক খেললেও বল মাটিতে পড়ে পিছনের উইকেটে আঘাত হানে। তাতে ৪৫ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরতে হয়েছিল ভারতীয় উইকেটরক্ষক রিশাবকে।

রিশাবের পরে উইকেটে আসছিলেন শ্রেয়াস আইয়ার। পুজারা-শ্রেয়াস মিলে ৩১৭ বলে ১৪৯ রানের জুটি গড়ে ভারতের রানের ভিত শক্ত করেছিলেন। দলীয় ২৬১ রানে সেঞ্চুরির পথে হাঁটা পুজারাকে আউট করেছিলেন তাইজুল ইসলাম। ২০৩ বলে এগার বাউন্ডারির সাহায্যে ৯০ রান করেছিলেন পুজারা।

এরপরে উইকেটে এসে শ্রেয়াসের সঙ্গে ১৭ রানের জুটি গড়েছিলেন অক্ষর প্যাটেল। তবে দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজের বলে আউট হতে হয়েছিল তাঁকে। মিরাজের বল না বুঝে ব্যাট চালিয়েছিলেন অক্ষর। আঘাত হানে প্যাডে। আম্পায়ারও সাড়া দিয়েছিলেন এলবিডব্লিউতে। রিভিউ নিয়েছিলেন অক্ষর। তাতে কাজ হয়নি, কোহলির মতো তাঁরও রিভিউ নষ্ট হয়ে যায়।

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ৯০ ওভারে ২৭৪/৬ (লোকেশ ২২, শুবমান গিল ২০, চেতেশ্বর পুজারা ৯০, বিরাট ১, পান্ত ৪৬, অক্ষর ১৪, শ্রেয়াস আইয়ার ৮২*; সাকিব ১২-৪-২৬-০, মিরাজ ১৮-৪-৭১-২, তাইজুল ৩০-৮-৮৪-৩, খালেদ ১২-২-২৬-১, ইবাদত ১৭-১-৬৩-০, ইয়াসির ১-০-৭-০)।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *