নেইমারকে নিয়ে ব্রাজিলের একাদশ

স্পোর্টস ডেস্ক :
শঙ্কা ছিলো নেইমার বুঝি বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে নিজেকে দ্রুত সুস্থ করে আবার একাদশে ফিরলেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।

ইনজুরির কারণে গ্রুপপর্বের প্রথম ম্যাচের পরই ছিটকে গিয়েছিলেন নেইমার জুনিয়র ও দানিলো। এই দু’জন ছাড়া গ্রুপপর্ব পেরোলেও কষ্ট করতে হয়েছে ব্রাজিলকে। শেষ ষোলোতে এসে অবশ্য সুপারস্টার নেইমারকে পাচ্ছে সেলেসাওরা। থাকছেন দানিলোও।

এদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নিয়মিত লেফট-ব্যাক আলেক্স সান্দ্রো। যে কারণে শেষ ষোলোর প্রথম ম্যাচে মাঠা নামা হয়নি তার। এই ম্যাচে তার বদলে খেলবেন রাইট-ব্যাক দানিলো। রাইট-ব্যাক হিসেবে থাকবেন মিলিতাও।

ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন বেকার, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, দানিলো, এদার মিলিতাও, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনিয়া, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *