অবশেষে দলে যোগ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডে শুরু থেকেই দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের। তবে দলীয় অনুশীলন তো দূরের কথা ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচনেও ছিলেন না সাকিব। সে নিয়ে শুরু হয় সমালোচনা।

পরে নানা মাধ্যমে জানা যায়, ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র থেকে নিউজিল্যান্ডে যেতে পারেননি সাকিব। যদিও ভিসা জটিলতার বিষয়টি আগে খোলাসা করা হয়নি কেনো? কেনো সমালোচনার পরই বিষয়টি সামনে এলো? অনেকে সেই প্রশ্নটিও করছেন।

বিসিবি থেকে দেওয়া ভিডিও বার্তায় আজ বৃহস্পতিবার  মেহেদী মিরাজ জানিয়েছেন সাকিব দলের সাথে যোগ দিয়েছে। মিরাজ বলেন, ‘সাকিব ভাই আজকে আমাদের সাথে জয়েন করেছে। এটা আমাদের টিমের জন্য বড় একটা অ্যাডভান্টেজ।’

মিরাজ আরও জানালেন, সংযুক্ত আরব আমিরাত সিরিজে সাকিব না থাকায় অপূর্ণতা ছিল। এবার তা ঘুচে গিয়ে দলে পূর্ণতা এসেছে।

এটিভি বাংলা  / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *