মোংলা থেকে ঢাকায় আসছে মেট্রোরেলের ইঞ্জিন ও কোচ

ডেস্ক রিপোর্ট :
মোংলা বন্দর থেকে মেট্রোরেলের দ্বাদশ চালানে আসা ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন খালাসের কাজ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৭টা থেকে এমভি ভেনাস ট্রাম্প নামের পানামার পতাকাবাহী জাহাজটি হতে এ কোচ ও ইঞ্জিন খালাস শুরু হয়। খালাস করে তা রাখা হচ্ছে জাহাজের পাশে ভিড়ানো বার্জে (নৌযান)। এরপর ওই বার্জে মালামাল নিয়ে আসা হচ্ছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।

এর আগে শনিবার বিকেলে জাপান থেকে আাসা এ জাহাজটি মোংলা বন্দরে ভিড়ে। ভিড়ার পর জাহাজটি থেকে মালামাল খালাস শুরু হয়ে রাতেই শেষ হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ৭টা থেকে মেট্রোরেলের কোচ খালাস শুরু হয়েছে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪টি কোচ বার্জে নামানো হয়েছে। বার্জে নামানোর পর সাথে সাথেই এ মালামাল নদী পথে ঢাকার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোর উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, রবিবার সন্ধ্যা নাগাদ এ সকল মালামাল খালাস শেষ হবে। এরপর সোমবার দুপুরে জাহাজটি এ বন্দর ত্যাগ করবে। এ পর্যন্ত ঢাকা মেট্রোরেলের ১১৬টি কোচ ও ইঞ্জিন এসেছে। তবে এখনও আসতে বাকী রয়েছে ২৮টি কোচ ও ইঞ্জিন।

এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা জানান, রেলওয়ে কোচ ও ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে জাহাজ এম ভি ভেনাস ট্রাম্প। যাত্রাপথে কোরিয়ার মারসান বন্দর থেকে এদেশের একটি পাওয়ার প্লান্টের মেশিনারী পণ্যও নিয়ে আসে জাহাজটি। মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনের পাশাপাশি ৪৪০ মেট্টিক টন ওজনের মেশিনারী ও পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর ৩৬৭ মেট্টিক টন ওজনের ৭৫ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে জাহাজটি শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *