ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। মেগা টুর্নামেন্টের আগে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। আর এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিরুদ্ধে।

বিশ্বকাপের আগে অক্টোবরে মাসের শুরুতে অনুষ্ঠিত হবে এ ত্রিদেশীয় সিরিজ। আজ রোববার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) সেই সিরিজের সূচি প্রকাশ করেছে।

সিরিজটির প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর। প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়।

এরপর পাকিস্তানের বিপক্ষে ৮ অক্টোবর ম্যাচ দিয়ে মিশন শুরু করবে নিউজিল্যান্ড। ৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ওই ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১২ টায়।

এরপর আবারও ১২ অক্টোবর কিউই বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেটিও দুপুর ১২টায় শুরু হবে। এর পরের দিন ১৩ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেটি শুরু হবে সকাল ৮টায়।

সূচি অনুযায়ী, ডাবল–রাউন্ড রবিন ফরম্যাটে সিরিজটি অনুষ্ঠিত হবে। এতে  প্রতিটা দল একে অপরের বিপক্ষে দুইবার করে লড়বে। মানে প্রতিটি দলই চারটি করে ম্যাচ পাবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

ত্রিদেশীয় সিরিজ শেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। অসিদের মাটিতে ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *