বিশ্বকাপের পরিকল্পনা জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক :
হন্ডুরাসকে হারানোর ম্যাচে মেসি নিজে করেছেন জোড়া গোল। কাতার বিশ্বকাপের আগে নিজের এমন ফর্মে মেসি খুশি। জানালেন বিশ্বকাপের আগের দিনগুলোতে কী করতে চান সেই কথা।

মেসি বলেন ‘বিশ্বকাপ আসছে মানে বিপুল প্রত্যাশা, প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা। তবে একই সঙ্গে এটি শান্ত থাকারও সময়। এখনো কিছুটা সময় আছে। ক্লাব ফুটবলে আমাদের ভালো খেলতে হবে, যেন বিশ্বকাপের আগে সঠিক জায়গায় থাকতে পারি। এটা সত্যি যে আমরা এখন সমষ্টিগত হিসেবে, জাতীয় দল হিসেবে ভালো খেলছি। বিশ্বকাপ পর্যন্ত এভাবেই খেলে যেতে চাই।’

মেসি আরও বলেন ‘আমাদের অনুভূতি আর তাদের (সমর্থক) অনুভূতি একই। তবে ওই যে বললাম, শান্তও থাকতে হবে। যদিও আমাদের ভালো একটা দল আছে, কিন্তু মনে রাখতে হবে, বিশ্বকাপ সব সময়ই বিশেষ কিছু! এখানে ধাপে ধাপে এগোতে হবে।’

নিজে পথ হারাননি উল্লেখ করে মেসি বলেন, ‘এ বছর ভিন্নভাবে ফিরেছি। ক্লাবে, লকার রুমে, খেলার মধ্যে, সতীর্থদের সঙ্গে আরও মানিয়ে নিয়েছি। আসলেই আমার এখন ভালো লাগছে। নিজেকে আবার উপভোগ করতে পারছি।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *