এবার কি বাড়বে নারী ফুটবলারদের বেতন?

স্পোর্টস ডেস্ক :
সাবিনা খাতুনরা দেশকে স্বপ্নের ট্রফি উপহার দিলেন। প্রশ্ন উঠেছে এবার কি তাদের সুযোগ সুবিধা বাড়বে? শুনলে অবাক হবেন নারী ফুটবলারদের মাসিক বেতন কত? জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির একজন ফুটবলার পান মাত্র ১২ হাজার টাকা (সম্ভবত অধিনায়ক সাবিনা খাতুন)। বাকি ক্যাটাগরির ফুটবলাররা পান যথাক্রমে ১০ হাজার এবং ৮ হাজার টাকা করে। বর্তমান যুগে এই বেতন কি মানায়? তবে বসুন্ধরা কিংস নারী লিগে অংশ নেওয়ার পর অনেক ফুটবলারই তৃপ্তির ঢেঁকুর তুলছেন।

সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার এবং সানজিদা আক্তাররা প্রায় ৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন কিংস থেকে। বাকিরা ৩ কিংবা আড়াই লাখ টাকা। সাফ চ্যাম্পিয়নের পর স্বাভাবিকভাবে ক্লাব ফুটবলে এদের কদর বাড়বে। তবে বাফুফে কি বেতনের পরিমাণ বাড়াবে না? শুধু বেতন নয়, বাফুফের ক্যাম্পে যে সব নারী ফুটবলার থাকেন তাদের থাকার ব্যবস্থা এমনকি খাবারও নাকি উন্নত মানের নয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *