এশিয়া কাপের দলে ফিরলেন নাঈম

স্পোর্টস ডেস্ক : 

ধারাবাহিক ব্যর্থতার কারণে টি-টোয়েন্টির দলে জায়গা হারিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। তবে পেসার হাসান মাহমুদ ও ব্যাটার নুরুল হাসান হোসানের চোটে ভাগ্য খুলল তাঁর। শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে যুক্ত হয়েছেন এই ডানহাতি ব্যাটার।

আজ সোমবার এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যুক্ত হবেন এই ওপেনার।

‘এ’ দলের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন নাঈম। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যেটা তাঁর দলে ফিরতে সাহায্য করল। অন্যদিকে চোটের কারণে হাসান মাহমুদ ও সোহান দুজনই ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে।

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আগামীকাল মঙ্গলবার। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।

দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজায় সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *