চট্টগ্রামে একদিনে নতুন ৭৭ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪২ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

 

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

সোমবার চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪১৮টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭২ জন মহানগরের বাসিন্দা। বাকিরা উপজেলা পর্যায়ের। এর মধ্যে আনোয়ারায় একজন, রাউজানে একজন, হাটহাজারীতে দুই জন ও মিরসাইয়ের একজন রয়েছেন।

 

এর আগে সোমবার চট্টগ্রামে ৪১ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৪১২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

 

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *