নৌযানেও মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

ঈদুল আজহার ১১ দিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ। আজ বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১১ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ ঈদের পর আরও পাঁচদিন লঞ্চে বা ফেরিতে করে বাইক পরিবহণ করা যাবে না।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে রাখতে বেশ কঠোর সরকার। ঈদের আগে ও পরে সাতদিন এক জেলা থেকে অন্য জেলায় অপ্রয়োজনে মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে আগেই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়।

এ ছাড়া সম্প্রতি চালু হওয়া পদ্মা সেতু দিয়েও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়ক দুর্ঘটনার রোধেই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *