দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর পর মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে মুসল্লিরা বড় জামাতে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ কারণে উচ্ছ্বসিত সবাই।

ঈদুল ফিতরের জামাতে সারাদেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন খতিব। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এসেছে।

মঙ্গলবার ঢাকায় জাতীয় ঈদগাহে নামাজের আগে বক্তব্যে এই আহ্বান জানান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। দেশের প্রধান ঈদ জামাতের ইমাম বলেন, এ দেশ শান্তি-সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে। শান্তি-সম্প্রীতি বিনষ্ট হয়, আমরা এমন উস্কানিমূলক বক্তব্য পরিহার করব। এধরনের বক্তব্য দেব না।

এ সময় মোনাজাতে বাংলাদেশের কল্যাণ কামনা করেন মাওলানা রুহুল আমিন।

দুই বছর পর অনুষ্ঠিত এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসলমান অংশ নেন। ৩৫ হাজার মানুষ ধারণ ক্ষমতার মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কদম ফোয়ারার চারিদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম পাশের সড়ক, শিক্ষা ভবনের পশ্চিম পাশের সড়কে দাঁড়িয়েও অনেকে নামাজ পড়েন।

শিশুরাও বড়দের সঙ্গে ঈদগাহে এসেছে। তারাও একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছে।

করোনা নিয়ন্ত্রণে থাকায় শিলিথ স্বাস্থ্যবিধি। তাই আজ সবাই একে অন্যের সঙ্গে মোসাফাহা করেছে। কোলাকুলি করে সম্প্রীতির বারতা দিয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ গাহ ও মসজিদে ঈদের জামাত পড়ানো হয়। উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে ঈদের দিন সকাল থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে মুসল্লি মসজিদে নামাজ আদায় করেন।

এটিভি বাংলা/তুষার


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *