ঈদে গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট:

ঈদের দিন রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টা সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে রাজধানী ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী ও গাবতলী এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমনটি হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানিয়েছে, ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহে বিঘ্ন হওয়ার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এটিভি বাংলা/সামিয়া


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *