জামিন পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

ডেস্ক রিপোর্ট:

অর্থ আত্মসাতের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। আজ (৬ই এপ্রিল) বিকেল সোয়া ৫টায় তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ধানমন্ডি থানার এক মামলায় গত ২১শে সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। তার জামিন সংক্রান্ত কাগজপত্র গতকাল সোমবার কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে কারামুক্ত করা হয়।

গত বছরের ১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় মো. কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলামের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।

এটিভি বাংলা/আমান


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *