২৪ ঘন্টায় দেশে ৮৯ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তাই মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.০৯ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় কারও মৃত্যু হয়নি। ওই দিন করোনা শনাক্ত হয় ৭৩ জনের। শুক্রবার ( ১লা এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ৮৭৯টি পরীক্ষাগারে ৭ হাজার ৩৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৩ জনের নমুনা। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টিতে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *