ব্যাবসায়ীর গুদামে সরকারি ৬৬৩ বস্তা চাল

স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব-১২। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি টিনের গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চাল ব্যবসায়ি শরৎ চন্দ্র সূত্রধরকে। সে কলেজ পাড়া এলাকার সুবল সূত্রধরের ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকালে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় শরৎ চন্দ্র সূত্রধরের গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় শরৎচন্দ্রকে।

সে দীর্ঘদিন ধরে এসব চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এটিভি বাংলা/শ্রাবন্তী


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *