দেশে কমল করোনায় মৃত ও শনাক্তের সংখ্যা

ডেস্ক রিপোর্ট:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫০ জন। দৈনিক শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে।

শনিবার (১৯শে ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

ভাইরাসটিতে সারাদেশে আগের ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছিল এবং সংক্রমিত হয়েছিল ২ হাজার ৫৮৪ জন। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

২০২০ সালের ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত এবং এর ১০ দিন পর ১৮ই মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ১০ই আগস্ট দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং একই বছরের ২৮শে জুলাই দৈনিক সর্বোচ্চ শনাক্ত ছিল ১৬ হাজার ২৩০ জন।

এটিভি বাংলা/আমান


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *