রাজধানীতে পলিথিন কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট:
পুরান ঢাকার মাহুতটুলীর ৪ তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলীর ৪ তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায় ১১টা ৩০ মিনিটে। প্রথম ইউনিট পোঁছে ১১টা ৪২ মিনিটে। ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। এছাড়া আগুন লাগার কারণ এবং হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এটিভি বাংলা/সুমন


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *