দেশে ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি, ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট ২৮ হাজার ৩২৯ জন প্রাণ হারিয়েছেন।একই সময়ে নতুন করে ১০ হাজার ৩৭৮ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।

শনিবার (২৯শে জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১০৯ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন; চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের ২ জন করে এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১ জন করে।

এর আগে শুক্রবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়। এতে শনাক্ত হন ১৫ হাজার ৪৪০ জন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ।

ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

এটিভি বাংলা/জামান


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *